২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের আগুনে পুড়লেন রাদওয়ান্সকা

বছরের শুরুতে যে ডোমিনিকা সিবুলকোভাকে উড়িয়ে দিয়েছিলেন, তার কাছেই এবার ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকে হারলেন পোলিশ তারকা আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 06:29 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

রোববার ফাইনালে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে টুর্নামেন্টের শীর্ষ বাছাইকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন স্লোভাকিয়ার সিবুলকোভা।

এর আগে স্লোভাকিয়ান সিবুলকোভার বিপক্ষে ৪-০ ম্যাচ জয়ের রেকর্ড নিয়েই ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিকের ফাইনালে খেলতে নেমেছিলেন রাদওয়ান্সকা।

এছাড়া এ বছরের শুরুতে সিডনিতে একটি টুর্নামেন্টের ফাইনালে সিবুলকোভাকে ৬-০, ৬-০ গেমে পর্যুদস্ত করেছিলেন রাদওয়ান্সকা।

গত উইম্বল্ডনের সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর কোর্টের বাইরেও সময়টা ভালো যাচ্ছিল না রাদওয়ান্সকার। সম্প্রতি ইএসপিএনের একটি সাময়িকীর প্রচ্ছদে নিরাভরণ হয়ে সমালোচনার মুখে পড়েন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা রাদওয়ান্সকা।