২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ইউরো জার্মানির

ইউরোপের মেয়েদের ফুটবলে আধিপত্য বজায় থাকলো জার্মানির। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার নরওয়েকে একমাত্র গোলে হারিয়ে টানা ষষ্ঠ ও রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

৪১ হাজার দর্শকে ঠাসা সুইডেনের সোলনার ফ্রেন্ডস অ্যারেনায় ফাইনালে জার্মানদের জয়ের কারিগর স্ট্রাইকার আনইয়া মিতাগ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলটি করেন তিনি। গোল পরিশোধে বারবার সুযোগ পেয়েও যা কাজে লাগাতে ব্যর্থ হয় নরওয়ের মেয়েরা।

১৯৮৭ ও ১৯৯৩ সালের চ্যাম্পিয়ন নরওয়ে হতাশায় ডুবে প্রথমার্ধের ২৯ মিনিটে। ত্রিন রোনিংসের পেনাল্টি শট ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক নাদিন আঙ্গারার। ৬১ মিনিটে আবারো পেনাল্টি পায় নরওয়ে। কিন্তু নাদিনের বাধা তারা এড়াতে পারেনি।

পাঁচ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সুইডেনের স্ট্রাইকার লোত্তা শেলিন।