২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডকে হারিয়েছে লিভারপুল

প্রাক-মৌসুম এশিয়া সফরে টানা তৃতীয় ম্যাচ জিতেছে লিভারপুল। রোববার থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

থাইল্যান্ডের রাজামঙ্গলা স্টেডিয়ামে ১৬ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কতিনহো এগিয়ে দেন অতিথি দলকে।

দ্বিতীয়ার্ধে স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো অ্যাসপাস ও ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুলের।

আগের দুই ম্যাচে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্ট্রিকে হারিয়েছিল তারা।