২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপে বিজেএমসির জয়

প্রথম ম্যাচে হেরে গেলেও ভুটানের কিংস কাপে জয় পেয়েছে বিজেএমসি। রোববার তারা ৩-০ গোলে ভারতের ইউনাইটেড সিকিম এফসিকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে পঞ্চম মিনিটেই মিডফিল্ডার শাহানুর রহমান রনি এগিয়ে দেন বিজেএমসিকে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড আবুল হোসেন। ৪৯ মিনিটে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটির জয় নিশ্চিত হয়ে যায়।

প্রথম ম্যাচে ভুটানের থিম্পু সিটি এফসির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল বিজেএমসি।