বেনজেমার গোলে পিএসজিকে হারালো রিয়াল
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে আরেকটি জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে তারা।
গেল মৌসুমে ফ্রান্সের দলটিই যে ছিল আনচেলত্তির ঠিকানা। সাবেক ক্লাবের বিপক্ষে খেলায় তার মুখে বিজয়ের হাসি ফোটানোর প্রধান কারিগর ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সুইডেনের গোথেনবার্গ শহরের উলেভি স্টেডিয়ামে ২৩ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন তিনি।
এদিকে, ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদ থেকে ফ্রান্সের মোনাকোতে যোগ দেয়া রাদামেল ফ্যালকাও নতুন জার্সিতেও গোলের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের ক্লাব লিস্টারের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন এই কলম্বিয়ান স্ট্রাইকার।
