প্রীতি ম্যাচে ম্যান সিটি ও টটেনহ্যামের জয়
প্রাক-মৌসুম এশিয়া সফরে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের দুই দল ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার।
হংকংয়ের স্টেডিয়াম অব লাইটে ম্যান সিটি ১-০ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। দশম মিনিটে খেলার একমাত্র গোল করে আবার দলের জয়ের নায়ক বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো। গত সপ্তাহে দক্ষিণ চায়নার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচেও জয়সূচক গোল করেছিলেন তিনি।
হংকং স্টেডিয়ামে স্ট্রাইকার জার্মেইন ডিফোর হ্যাটট্রিকের সুবাদে দক্ষিণ চায়নাকেই ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। দুই মিডফিল্ডার ক্লিন্ট ডেম্পসি ও আন্দ্রস টাউনসেন্ড একটি করে গোল করেছেন। অন্য গোলটি আত্মঘাতী।
