সেমিফাইনালে বিধ্বস্ত বাংলাদেশের তরুণরা
অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাছে ৫-১ গোলে হেরে গেছে বাংলাদেশের তরুণরা।
শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২৩ মিনিটের মধ্যে তিন গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
অষ্টম মিনিটে সুজন লিম্বুর গোলে এগিয়ে যায় নেপাল। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিমল মাগর। তিন মিনিট পর অঞ্জন বিস্তার লক্ষ্যভেদে স্কোরলাইন হয়ে যায় ৩-০।
৫৬ মিনিটে ডিফেন্ডার আতিকুজ্জামানের হেড থেকে আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায় আরো। তার তিন মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন লিম্বু।
৬৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলদাতা সিফাত।
