২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তরুণদের ফাইনালে ওঠার লড়াই

শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 01:17 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

ফাইনালে ওঠার লড়াইয়ের আগে বাংলাদেশের কোচ রেনে কোস্টারের কন্ঠে স্বাগতিকদের প্রতি ভীষণ সমীহ। শুক্রবার তিনি বলেন, “নেপাল এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। গ্রুপ পর্বে তারা অসাধারণ খেলেছে। তাদের হারানো খুবই কঠিন হবে। তবু আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারালেও ভারতের কাছে ২-০ গোলে হেরে ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

নেপাল ভুটানকে ৭-০ ও পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে এবং আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।