২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার জালে চেলসির গোল-বন্যা

প্রাক-মৌসুম এশিয়া সফরে তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে চেলসি। ইন্দোনেশিয়া অল স্টার্সকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 10:46 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার গেলোরা বাং কার্নো বা জিবিকে স্টেডিয়ামে ২১ মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের সফল পেনাল্টি এগিয়ে দেয় চেলসিকে। এরপর রামিরেস, ডেম্বা বা ও জন টেরির লক্ষ্যভেদে বিরতির সময় স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন রামিরেস। জোড়া গোল করেন রোমেলু লুকাকুও। জোসে মরিনিয়োর দলের অন্য গোলটি বারট্রান্ড ট্রাওরের।

স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি ছিল আত্মঘাতী, টমাস কালাসের ‘সৌজন্যে’।

এশিয়া সফরে আগের দুই ম্যাচে থাইল্যান্ডের সিংহা অল স্টার্সকে ১-০ ও মালয়েশিয়া একাদশকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।