২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলাদেশের তরুণদের হার

প্রথম ম্যাচে জিতলেও নেপালে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের কাছে ২-০ গোলে হার মেনেছে বাংলাদেশের তরুণরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 08:02 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

অবশ্য হেরে গেলেও তেমন ক্ষতি হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাদের। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

কাঠমান্ডুর আর্মি মাঠে ৪৩ মিনিটে বেদাশ্বর সিংয়ের ফ্রি কিকে এগিয়ে যায় ভারত। শেষ মুহূর্তে ভারতীয়দের জয় নিশ্চিত করা গোলটি কৃষ্ণ পণ্ডিতের।

খেলা শেষে বাংলাদেশের কোচ রেনে কোস্টার বলেন, “দুটি গোলই আমরা নিজেদের ভুলে খেয়েছি। তবে ছেলেরা তেমন খারাপ খেলেনি। আশা করি সেমিফাইনালে তারা আরো ভালো খেলবে।”