২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ সাফের শেষ চারে বাংলাদেশ

নেপালে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারানোয় ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের তরুণদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

কাঠমান্ডুর আর্মি মাঠে বাংলাদেশের জয়ের নায়ক টুটুল হোসেন। দলের তিন গোলের দুটোই এই স্ট্রাইকারের। অন্য গোলটি করেন ফরোয়ার্ড তরিকুল ইসলাম।

২৮ মিনিটে টুটুলের ফ্রি কিক এগিয়ে দেয় বাংলাদেশকে (১-০)। ৪৩ মিনিটে নীরেশের দূর থেকে নেয়া জোরালো শট সমতা নিয়ে আসে খেলায় (১-১)।

৫৭ মিনিটে আবার বাংলাদেশকে এগিয়ে দেন টুটুল। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার দারুণ হেড জালে জড়িয়ে যায় (২-১)। ৮১ মিনিটে তরিকুলের বাঁ পায়ের শট জয় নিশ্চিত করে বাংলাদেশের তরুণদের (৩-১)।

বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তিন দলের এই গ্রুপের প্রথম ম্যাচে রোববার ভারত ৪-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।