কনকাকাফের সেমিতে যুক্তরাষ্ট্র ও হন্ডুরাস
কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও হন্ডুরাস। যুক্তরাষ্ট্র ৫-১ গোলে এল সালভাদরকে ও হন্ডুরাস ১-০ গোলে কোস্টারিকাকে হারিয়েছে।
রোববার বাল্টিমোরের এমএন্ডটি ব্যাংক স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের শুরুর দিকে ক্লারেন্স গুডসন ও জো করোনার লক্ষ্যভেদে ২-০ এ এগিয়ে যায় স্বাগতিকরা।
১০ মিনিট পর সালভাদরের স্ট্রাইকার রোদোলফো জেলায়া পেনাল্টি থেকে একটি গোল ফিরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে একে একে এডি জনসন, ল্যান্ডন ডোনোভান ও মিক্স ডিসকেরুদ লক্ষ্যভেদ করলে সহজ জয়ে মাঠ ছাড়ে মার্কিনিরা।
একই মাঠে অন্য কোয়ার্টার ফাইনালে হন্ডুরাসের জয়ের নায়ক ফরোয়ার্ড অ্যান্ডি নাজার। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।
বুধবার আর্লিংটনের কাউবয়েস স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও হন্ডুরাস। ঐ দিনই অপর সেমিতে লড়বে বর্তমান ও ছয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো এবং পানামা।
