২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিতর্কে গ্যাসকোয়েন

বিতর্কে জড়িয়ে পড়া তার জন্য নতুন কিছু নয়। এবার ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার পল গ্যাসকোয়েনের বিরুদ্ধে দুটো নিয়ম ভাঙ্গার অভিযোগ উঠেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jul 2013, 01:46 AM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মাতাল হওয়া এবং মাতাল অবস্থায় লন্ডনের একটি রেল স্টেশনে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়ার অভিযোগ উঠেছে ৪৬ বছর বয়সী গ্যাসকোয়েনের বিরুদ্ধে।

১৯৯০ বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা রাখা গ্যাসকোয়েন অবসরের নেয়ার পর থেকেই বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনামে উঠে আসছেন।

এ মাসের শুরুতেই মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

মদের নেশা ছাড়ার জন্য বেশ কয়েকবার পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হলেও কোনো বারই সফল হননি ফুটবল-জীবনে ‘গাজ্জা’ নামে পরিচিত গ্যাসকোয়েন।