২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলরক্ষক কোচ নিতে রাজি বাফুফে সভাপতি

জাতীয় দলের জন্য বিদেশি গোলরক্ষক কোচ নিতে রাজি হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এ ব্যাপারে উদ্যোগ নিতে জাতীয় দল কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

কয়েক দিন আগে জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ বাফুফে সভাপতিকে একজন গোলরক্ষক কোচ নেয়ার প্রস্তাব দিয়েছিলেন।

ডি ক্রুইফ জাতীয় দল কমিটিকে জানিয়েছেন, তার স্বদেশ নেদারল্যান্ডসে তার পরিচিত এক জন গোলরক্ষক কোচ আছেন। তাকে নেয়া যেতে পারে।

তবে বাফুফের জাতীয় দল কমিটি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “ডি ক্রুইফের পছন্দের একজন গোলরক্ষক কোচ আছেন। সোমবার বাফুফে সভাপতির সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”