২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকাকাফের সেমিতে মেক্সিকো-পানামা

কনকাকাফ গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেক্সিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 01:16 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

শেষ চারে তারা মুখোমুখি হবে পানামার, অপর কোয়ার্টার ফাইনালে যারা কিউবাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে।

আটলান্টার জর্জিয়া ডোমে রোববারের কোয়ার্টার ফাইনালে প্রাধান্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিলো না সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো। শেষে খেলার ৮৪ মিনিটে মিগুয়েল লেয়ুন প্রাদোর ক্রস থেকে জয়সূচক গোলটি করেন রাউল জিমেনেজ।

কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে কিউবার জালে ছয় গোল দেয়া পানামা কিন্তু প্রথমে পিছিয়ে ছিল। কিন্তু প্রথমার্ধে গ্যাব্রিয়েল তোরেসের জোড়া গোলে এগিয়ে যায় পানামা।

দ্বিতীয়ার্ধে ব্লাস পেরেজও করেন জোড়া গোল। বাকি দুটো গোল করেন কার্লোস রডরিগেজ ও জারিও জিমিনেজ।

বুধবার টেক্সাসের কাউবয় স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো ও পানামা। গ্রুপ পর্যায়ের খেলায় কিন্তু মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল পানামা।