২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে সেমিফাইনালে ফেদেরার

কষ্টসাধ্য জয়ে জার্মান টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে স্বাগতিকদের ফ্লোরিয়ান মেয়ারকে ৭-৬ (৭-৪), ৩-৬, ৭-৫ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ফেদেরার।    

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হারের পর এখানেই প্রথম খেলছেন ফেদেরার।

শেষ চারে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস। শেষ চারে আরো উঠেছেন স্পেনের নিকোলাস আলমাগ্রো ও ইতালির ফ্যাবিও ফগনিনি।