বার্সেলোনা ছাড়লেন ভিলানোভা
অসুস্থতার কারণে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিটো ভিলানোভা।
শুক্রবার বার্সার সভাপতি সান্দ্রো রোসেল এ কথা জানিয়েছেন।
গলার ক্যান্সারের সঙ্গে অনেক দিন ধরে লড়াই করতে হচ্ছে ৪৪ বছর বয়সী ভিলানোভাকে। গত বছর চিকিৎসার জন্য নিউ ইয়র্কে ছিলেন তিনি।
কিছুটা সুস্থ হয়ে বার্সার কোচের পদে ফিরলেও দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছিলেন না পেপ গার্দিওলার সাবেক সহকারী। অগত্যা দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোসেল জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বার্সার নতুন কোচের নাম ঘোষণা করা হবে।
