সুইডিশ ওপেনের শেষ চারে সেরেনা
সুইডিশ ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে স্পেনের লুর্দেস দমিনগেজকে সহজেই ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন মহিলাদের টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।
টুর্নামেন্টের আগের দুই ম্যাচেও সরাসরি সেটে জিতেছিলেন এই মার্কিন তারকা।
সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভা।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন সুইডেনের ইয়োহান্না লারসন ও ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তা।
