২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির আরেকটি হার

নতুন কোচ ম্যানুয়েল পেল্লেগ্রেনির অধীনে আবারো ব্যর্থ ম্যানচেস্টার সিটি। দক্ষিণ আফ্রিকায় প্রাক-মৌসুম সফরে দ্বিতীয় প্রীতি ম্যাচে আমাজুলুর কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবারের ম্যাচটিতে অবশ্য দলের সঙ্গে ছিলেন না পেল্লেগ্রেনি। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা থেকে স্বদেশ চিলিতে ফিরতে হয়েছে তাকে। তার জায়গায় ম্যান সিটির কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ ব্রায়ান কিড।

ডারবানে ১৯ মিনিটের সময় স্ট্রাইকার বোনগানি এনদুলুলা এগিয়ে দেন আমাজুলুকে। ছয় মিনিট পর মিডফিল্ডার জেমস মিলনারের গোলে সমতায় ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্স আপরা।

তবে শেষ মুহূর্তে ডিফেন্ডার কার্লিংটন নিয়াদোম্বোর সফল পেনাল্টি দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিনে স্মরণীয় জয় এনে দেয় স্বাগতিক দলকে।