ডি ক্রুইফের গোলরক্ষক কোচের দাবি
ফিটনেস কোচের পর জাতীয় ফুটবল দলের জন্য এবার একজন গোলরক্ষক কোচ দাবি করেছেন লোডভিক ডি ক্রুইফ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে দাবির কথা জানিয়েওছেন জাতীয় দলের ডাচ কোচ।
ডি ক্রুইফের যুক্তি, বাংলাদেশের গোলরক্ষকরা কৌশলগত দিক দিয়ে খুব দুর্বল। আন্তর্জাতিক ম্যাচে ভালো করার জন্য তাই তাদের একজন গোলরক্ষক কোচের প্রয়োজন।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, “কোচ যৌক্তিক প্রস্তাবই দিয়েছেন। আমাদের গোলরক্ষকদের উন্নতির জন্য একজন বিদেশি গোলরক্ষক কোচ প্রয়োজন। বিষয়টা আমরা ভেবে দেখবো।”
