শুক্রবার ভুটান যাচ্ছে বিজেএমসি
ভুটানের কিংস কাপে অংশ নিতে শুক্রবার রওনা দিচ্ছে বিজেএমসি। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নেপালের থ্রি স্টার ক্লাব, ভারতের ইউনাইটেড সিকিম এফসি ও ভুটানের থিম্পু সিটি ক্লাব।
‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশের আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘ, ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এফসি, নেপালের মাচিন্দ্র এফসি ও মোনাং ক্লাব এবং ভুটানের ইয়েদজিন এফসি।
২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া কিংস কাপের উদ্বোধনী দিনে ইয়েদজিন এফসির মুখোমুখি হবে আরামবাগ। এরপর ২৬ জুলাই মাচিন্দ্র এফসি, ১ অগাস্ট মোহনবাগান ও ৪ অগাস্ট মোনাং এফসির সঙ্গে খেলবে তারা।
বিজেএমসির প্রথম ম্যাচ ২৩ জুলাই, থিম্পু সিটির বিপক্ষে। ২৭ জুলাই ইউনাইটেড সিকিম এফসি ও ২৯ জুলাই থ্রি স্টার এফসি তাদের পরের দুই প্রতিপক্ষ।
