২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হলেন ফাহাদ

দেশের ত্রয়োদশ ফিদে মাস্টারের খেতাব পেয়েছে ফাহাদ রহমান। বৃহষ্পতিবার আন্তর্জাতিক দাবা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেয়া হয়েছে তাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:57 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে। চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু এর আগে জাতীয় সাব জুনিয়ার চ্যাম্পিয়ন হয়েছে।

জুনে থাইল্যান্ডে অনুষ্ঠিত আশিয়ান বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই ফিদে মাস্টারের জন্য প্রয়োজনীয় (২০২৫) রেটিং পায় ফাহাদ ।

আন্তর্জাতিক দাবা সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে ফাহাদ জানায়, “আমি আশাবাদী ছিলাম দ্রুত এই খেতাব পাবো। ভালো লাগছে আন্তর্জাতিক দাবা সংস্থার স্বীকৃতি পেয়ে। এই খেতার ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগাবে।”

“এখন আমার লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া। আশা করছি, দ্রুত গ্র্যান্ডমাস্টারের খেতাব পাবো। অবশ্য এই জন্য আমাকে পরিশ্রম করতে। আর তা করতে আমি প্রস্তুত।”