চেলসিতে মরিনিয়োর শুভ সূচনা
দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হিসেবে শুভ সূচনা হয়েছে জোসে মরিনিয়োর। প্রাক-মৌসুম এশিয়া সফরে এক প্রীতি ম্যাচে তার দল জয় পেয়েছে। জিতেছে ইংল্যান্ডের আরেক জনপ্রিয় ক্লাব আর্সেনালও।
থাইল্যান্ডের সিংহা অল স্টার্স ক্লাবকে অনেক লড়াই করে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে
একমাত্র গোলটি করেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।
গত শনিবার থাইল্যান্ডের এই দলটির কাছে একই ব্যবধানে হার মেনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটি ছিল ম্যান ইউ কোচ হিসেবে ডেভিড ময়েসের অভিষেক ম্যাচ।
চেলসি ঘাম ঝরিয়ে জিতলেও আর্সেনাল জিতেছে বড় ব্যবধানে। ফরাসি স্ট্রাইকার অলিভিয়ার জিরুদের হ্যাটট্রিকে ভিয়েতনামকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
