২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব দূরপাল্লার সাঁতারের বাছাই শনিবার

আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের মুর্শিদাবাদে শুরু হতে যাওয়া বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

এই প্রতিযোগিতার জন্য দল গড়তে উন্মুক্ত বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
 

আগামী শনিবার বনানীস্থ নৌবাহিনীর সুইমিংপুলে বাছাই প্রতিযোগিতা হবে। প্রত্যেক সংস্থার দুজন করে পুরুষ ও নারী সাঁতারু এতে অংশ নিতে পারবেন।