আবারো ইতালিতে ফিরছেন মাইকন
এক বছরের ব্যবধানে আবারো ইতালিয়ান ফুটবলে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন। ম্যানচেস্টার সিটি ছেড়ে তিনি যোগ দিয়েছেন সেরি আ -এর দল রোমাতে।
২০১২ সালে ইংলিশ দলটির সাবেক কোচ রবার্তো মানচিনির হাত ধরে ৩৫ লাখ ইউরোর বিনিময়ে ইন্টার মিলান থেকে ইতিহাদ স্টেডিয়ামে এসেছিলেন মাইকন।
কিন্তু পুরো মৌসুম জুড়ে চোটের বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে। এ কারণে গত মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।
আর দলটির কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের জায়গাও হারান মাইকন। নতুন কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির অপছন্দের কারণেই মুলত সিটি ছাড়তে হলো তাকে। এ মৌসুমের শুরুতে সিটির দায়িত্ব নিয়েই এই ইতালিয়ান কোচ জানিয়ে দেন, আসছে মৌসুমের দলে মাইকনকে রাখার কোনো ইচ্ছা নেই তার।
