২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের থাইল্যান্ড সফর পিছিয়েছে

পাকিস্তান ফুটবল দলের ঢাকায় আসার দিনক্ষণ চূড়ান্ত হলেও জাতীয় দলের থাইল্যান্ড সফর পিছিয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

আগামী ১১ অগাস্ট ঢাকায় আসা পাকিস্তানের সঙ্গে ১৩ ও ১৬ অগাস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মঙ্গলবার পাকিস্তান ফুটবল ফেডারেশনের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে ২২ জুলাই থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেয়ার কথা থাকলেও ২৭ জুলাইয়ের আগে রওনা দিতে পারবে না জাতীয় দল।

এদিকে চোট থেকে সেরে উঠে জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড জাহিদ হোসেন ও স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। ক্যাম্পে থাকলেও চোটের কারণে দুজনই বিশ্রামে ছিলেন।