হকির সমস্যা সমাধানে ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান
হকির চলমান সঙ্কট দূর করে যত দ্রুত সম্ভব দলবদলের তারিখ চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
মঙ্গলবার সচিবালয়ে হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ছয়টি ক্লাব হকির কোনো কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। যত দ্রুত সম্ভব সব সমস্যার সমাধান করে দলবদলের তারিখ চূড়ান্ত করতে হবে। দলবদল না হলে খেলোয়াড়দের রুটি-রুজি থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর খেলোয়াড়দের ক্ষতি হওয়া মানে হকিরও পিছিয়ে পড়া।”
