মরিনিয়ো এখন আরো বেশি ‘অভিজ্ঞ’
চেলসির কোচ জোসে মরিনিয়ো মনে করেন, অভিজ্ঞতা বৃদ্ধির কারণে তিনি এখন আগের চেয়ে অনেক ভালো কোচ।
গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে চার বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন মরিনিয়ো। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে চেলসিকে দুটি প্রিমিয়ার লিগসহ ছয়টি শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
মৌসুম শুরু হওয়ার আগে দলের সঙ্গে থাইল্যান্ড সফরে আসা মরিনিয়ো বলেন, “মাথায় কিছু সাদা চুল থাকা আমার জন্য ভালোই লক্ষণ। কারণ এর অর্থ আগের চেয়ে আমার অভিজ্ঞতা বেড়েছে।”
“আমি মনে করি আগের চেয়ে আমি এখন আরো ভালো কোচ। কারণ আমার কাজটাই এমন যে এখানে অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার।”
চার বছর আগে ইন্টার মিলানকে ‘ট্রেবল’ (চ্যাম্পিয়ন্স লিগ, সেরি-আ ও ইতালিয়ান কাপের শিরোপা) উপহার দেয়া
মরিনিয়ো আরো বলেন, “চেলসি ছাড়ার পর আমি ইতালিতে দুই বছর আর স্পেনে তিন বছর ছিলাম। তাই আগের চেয়ে আমার ফুটবল-প্রজ্ঞা এখন অনেক বেশি সমৃদ্ধ।”
