হকি ক্যাম্প থেকে ৯ জন বাদ
এশিয়া কাপের জন্য ঘোষিত ৩৪ জনের প্রাথমিক দল থেকে ৯ জনকে বাদ দেয়া হয়েছে।
বাদ পড়া খেলোয়াড়রা হলেন মনোয়ার হোসেন, আসাদুজ্জামান চন্দন, সারোয়ার হোসেন, বেলাল হোসেন, অজিত কুমার, শামীম মিয়া, দ্বীন ইসলাম, মিলন হোসেন ও প্রসেনজিৎ রায়।
হকি দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম জানিয়েছেন, “ঈদের পর এই দল আরো ছোট হয়ে আসবে। তখন দল ১৮ জনে নামিয়ে আনা হবে।”
