ইরাককে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ে
টাইব্রেকারে শেষ হলো ইরাকের রূপকথার যাত্রা। পেনাল্টিতে তাদের ৭-৬ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে উরুগুয়ের যুবারা।
ফাইনালে উঠে উরুগুয়ের খেলোয়াড়দের উল্লাস
আলি আদনানের অসাধারণ ফ্রি কিকে এগিয়ে গিয়েছিল টুর্নামেন্টে চমক জাগানো ইরাক। কিন্তু ৮৭ মিনিটে গনজালো বুয়েনোর গোলে ম্যাচে ফিরে লাতিন আমেরিকানরা।
অতিরিক্ত সময়ে কোনো পক্ষই গোল না করতে পারলে ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সাইফ সালমানের পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট হলে কপাল পুড়ে ইরাকি যুবাদের।
শনিবার ইস্তানবুলের আলি সামি ইয়ান অ্যারেনায় ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়ে উরুগুয়ে। বুধবার প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে ঘানাকে হারিয়েছে তারা।
