[ খেলা ] যুব বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে ফ্রান্স। বুধবার প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে ঘানাকে হারিয়েছে। স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ২০:০৮, ১০ জুলাই ২০১৩ | আপডেট: ১১:০৮, ২৩ আগস্ট ২০২২ তুরস্কের বুরসা শহরের আতাতুর্ক স্টেডিয়ামে ফরাসী যুবাদের জয়ের নায়ক ফ্লোরিয়ান থভিন। ৪৩ ও ৭৪ মিনিটে দলের দুটো গোলই এই মিডফিল্ডারের। ৪৭ মিনিটে ঘানার একমাত্র গোলদাতা স্ট্রাইকার এবেনজার আসিফুয়াহ। ৮০ মিনিটে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও ফ্রান্সের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। bdnews24