২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে জাতীয় স্কুল হকি

আগামী ফেব্রুয়ারিতে ১২০টি দলকে নিয়ে জাতীয় স্কুল হকি হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বিভাগীয় পর্যায়ে প্রথম পর্ব এবং ঢাকায় চূড়ান্ত পর্ব হবে। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা চূড়ান্ত পর্বের বেশির ভাগ খেলা সরাসরি সম্প্রচার করবে।

প্রতিযোগিতার স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক লিমিটেড।

বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে হকি ফেডারেশনের অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন ডালিম এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া চুক্তি সই করেন।