২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাকোতে আসা ভুল হয়নি: ফ্যালকাও

স্পেনের আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেওয়াটা মোটেই ভুল হয়নি বলে মনে করেন কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

প্রায় ছয় কোটি ইউরোতে রুশ ধনকুবের দিমিত্রি রাইবোলভলেভের মালিকানায় নতুন রুপে গড়া ওঠা মোনাকোতে যোগ দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন ফ্যালকাও। ইউরোপের বড় কোনো দলে তাকে আশা করছিরেন ভক্তরাও।

কিন্তু ফ্যালকাও মনে করেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ক্লাব যখন একের পর এক ট্রফি ঘরে তুলবে তখন লোকে বুঝবে তারা ভুল ভেবেছিল।

সংবাদ সম্মেলনে পাঁচ বছরে জন্য মোনাকোতে যোগ দেয়া ফ্যালকাও বলেন, “আমাদের লক্ষ্য পরিষ্কার, তা হলো সবগুলো টুর্নামেন্ট জেতা।”

মোনাকোতে আসার কারণ হিসেবে ২৭ বছর বয়স্ক এই স্ট্রাইকার বলেন, “প্রতিটি খেলোয়াড়ই চায় মোনাকোর মতো একটা ইনস্টিটিউটে আসতে। যখন জানবেন আপনি একটি প্রকল্পের মূল অংশ, তখন আপনি আস্থা আর শান্তি পাবেন।”

২০১১ সালে আতলেতিকোতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ইউরোপা লিগ জয়ের মধুর স্বাদ পেয়েছিলেন ফ্যালকাও। ১২ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এরপর জয় করেন উয়েফা সুপার কাপও।

আতলেতিকোর হয়ে ৬২ ম্যাচে ৫২ গোল করা ফ্যালকাওকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ধরা হয়।