২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকাকাফে যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার জয়

স্ট্রাইকার ওনডোলোভস্কির হ্যাটট্রিকে কনকাকাফ গোল্ডকাপের গ্রুপ পর্যায়ের খেলায় বেলিজকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোটর্স ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 07:03 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

গ্রুপ সির অন্য খেলায় কিউবাকে ৩-০ কোলে হারিয়েছে কোস্টারিকা।

অপেশাদার আর অর্ধ-পেশাদার খেলোয়াড়দের নিয়ে দল গড়া বেলিজ প্রথমবারের মতো গোল্ডকাপে সুযোগ পেয়েছে। খেলা শুরুর ১২ মিনিটেই তাদের জালে বল জড়ান ওনডোলোভস্কি। বিরতির আগেই তিনি পূর্ণ করেন হ্যাট্রিক।

বিরতির পর যুক্তরাষ্ট্রের গোলসংখ্যা বাড়ান স্টুয়ার্ট হোলডেন, মাইকেল ওরোজকো আর ল্যানডন ডোনোভান।

বেলিজের একমাত্র গোলটি করেন ইয়ান গেনাই।

এর আগে গ্রুপ সির অপর ম্যাচে মিডফিল্ডার মাইকেল বারানতেজের দুই গোলের সুবাদে কিউবাকে ৩-০ গোলে হারায় কোস্টারিকা।