২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর ফুটবল উপহার দিতে চান মরিনিয়ো

চেলসি ভক্তদের আরো আকর্ষণীয় ফুটবল উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সম্প্রতি চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে ফিরে এসেছেন ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। এর আগে ২০০৪-০৭ মেয়াদে চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগসহ সর্বমোট ছয়টি শিরোপা জিতেছিলেন মরিনিয়ো।

এ সময় দলের সাফল্যে ভক্তরা খুশি হলেও, নেতিবাচক ফুটবল খেলানোর জন্য সমালোচিত হতে হয় মরিনিয়োকে। এবার তাই ভক্তদের মন জুড়াতে চান তিনি।

ইংল্যান্ডের সান পত্রিকাকে মরিনিয়ো বলেন, “ফলাফল, খেলার ধরন, দলের মানসিকতা ও চরিত্র দিয়ে চেলসি ভক্তদের খুশি করতে চাই।”

মরিনিয়ো আরো বলেন, “আমি যদি কোন ঝুঁকিপুর্ণ সিদ্ধান্ত নেই তাহলে তা ভুলও হতে পারে।”

“তাদেরও (ভক্ত) বুঝতে হবে যে সবসময় আমরা আমাদের সর্বস্ব দিয়েই চেষ্টা করি। চেলসি, ইন্টার (মিলান) ও মাদ্রিদের (রিয়াল) অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঐ সময়গুলোতে আমি অনেক সিদ্ধান্ত নিয়েছি যা দলকে সাহায্যই করেছে।”