কনকাকাফে জয় পেল হন্ডুরাস
কনকাকাফ গোল্ডকাপের বি গ্রুপের খেলায় হাইতিকে ২-০ গোলে হারিয়েছে হন্ডুরাস। দিনের অপর খেলায় এল সালভাদরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ত্রিনিদাদ ও টোবাগো।
সোমবার নিউ জার্সির রেড বুল অ্যারেনায় রোডলফো জেলায়ার দুই গোলে জয়ের সম্ভবনা জাগিয়ে তুলেছিল এল সালভাদর। কিন্তু ৭৩ মিনিটে কেনওয়েইন জোনসের গোলে ২-২ সমতায় খেলা শেষ করে ত্রিনিদাদ ও টোবাগো।
খেলা শুরুর পর ১১ মিনিটেই কিওন ডানিয়েলের গোলে এগিয়ে গিয়েছিল ত্রিনিদাদ ও টোবাকো।
গ্রুপের পরের ম্যাচে রনি মার্টিনেজের গোলে হাইতির বিপক্ষে ৪ মিনিটেই এগিয়ে যায় হন্ডুরাস। ম্যাচে হাইতি ঘন ঘন আক্রমণে গেলেও গোলমুখে ব্যর্থ হয় স্ট্রাইকাররা।
ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে মারভিন চ্যাভেজের গোলে জয় নিশ্চিত করে হন্ডুরাস।
মঙ্গলবার গ্রুপ সিতে কিউবা খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বেলিজের।
