নেত্রকোনা গোল্ডকাপ ফুটবলে লাঙলজোড়া চ্যাম্পিয়ন
নেত্রকোনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে লাঙলজোড়া একাদশ।
সোমবার নেত্রকোনা সদর উপজেলার জালালপুর বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাঙলজোড়া ৪-১ গোলে বৈশাখী স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
১৫টি দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়।
