২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি-নেইমারে জমবে বেশ’

মেসি-নেইমার জুটি কেমন জমবে। বার্সেলোনার সাবেক কোচ ইয়োহান ক্রুইফের মতে এক ক্লাবে দুই তারকায় সমস্যা বাড়বে। কিন্তু খোদ ক্লাব সভাপতি সানদ্রো রোসেল বললেন, মোটেই না; এ জুটি জমবে বেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বার্সেলোনায় নেইমার আক্রমণভাগে জুটি বাধবেন টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা মেসির সঙ্গে। সবাই যখন এই জুটির খেলা দেখার অপেক্ষায়, বার্সেলোনার সাবেক কোচ ও খেলোয়াড় ইয়োহান ক্রুইফ তখন পরামর্শ দেন মেসিকে বিক্রি করে দেয়ার। তার মতে লাতিন আমেরিকার এই দুই তারকা একসঙ্গে খেললে সমস্যাই বরং বাড়বে।

সাবেক বার্সেলোনা কোচের এই পরামর্শ উড়িয়ে দিয়েছেন রোসেল। তিনি মনে করেন, এ জুটির জ্বলে উঠতে মোটেই সমস্যা হবে না।

উল্টো কনফেডারেশন্স কাপের আগেই নেইমারকে কিনতে পারায় খুবই সন্তষ্ট বার্সেলোনা সভাপতি।

“একদিক থেকে নেইমারকে কনফেডারেশন্স কাপের আগেই কিনতে পেরে আমরা সৌভাগ্যবান।”

কনফেডারেশন্স কাপের আগে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে ব্রাজিলের সান্তোস থেকে ব্রাজিল তারকাকে কিনে নেয় বার্সেলোনা। এর পরপরই অনবদ্য খেলে ব্রাজিলকে হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে নেইমার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।