২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের জন্য বার্সেলোনাই উপযুক্ত: মেসি

ব্রাজিল তারকা নেইমারের জন্য বার্সেলোনাই উপযুক্ত বলে মনে করেন টানা চারবার ফিফা বর্ষসেরা লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

আগামী মৌসুম থেকেই মেসি আক্রমণভাগে জুটি বেধে খেলবেন সান্তোস থেকে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে বার্সেলোনায় আসা নেইমারের সঙ্গে।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন ২১ বছর বয়সী ব্রাজিল তারকা মেসির সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারবেন কিনা। কিন্তু মেসি নিজেই সবসময় বলেছেন, নেইমারের সঙ্গে খেলতে তিনি মুখিয়ে আছেন।

এরই মধ্যে অনবদ্য খেলে ব্রাজিলকে সম্প্রতি কনফেডারেশন্স কাপের হ্যাট্রিক শিরোপা এনে দিয়েছেন নেইমার।

মেসি বলেন, "বিশ্বমানের অনেক ফুটবলারের সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছে এবং নেইমার এ ক্লাবে যোগ দেয়া আরেকজন অসাধারণ খেলোয়াড়। আমি মনে করি এটা তার জন্য উপযুক্ত ক্লাব।"

নেইমারকে নিয়ে আগামী মৌসুমে বার্সার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার প্রত্যয়ও জানান মেসি।

বার্সেলোনার হয়ে নেইমার প্রথম মাঠে নামবেন আগামী ২১ অগাস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

পুরনো খবর:

মেসি-নেইমার জুটি নিয়ে আত্মবিশ্বাসী গার্দিওলা