২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে ফাইনালে জোকোভিচ

উইম্বলডনের দীর্ঘতম সেমিফাইনালের জন্ম দিয়ে অষ্টম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jul 2013, 08:44 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার চার ঘণ্টা ৪৪ মিনিট দীর্ঘ ম্যাচটির ফলাফল ৭-৫, ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৭ (৬/৮), ৬-৩।

ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ বৃটিশদের ‘প্রিয়’ অ্যান্ডি মারে। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই মারে পোল্যান্ডের ২৪তম বাছাই জার্জি জানোউইজকে ৬-৭ (২/৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন।

উইম্বলডনের আগের দীর্ঘতম সেমিফাইনাল ছিল চার ঘণ্টা এক মিনিটের। ১৯৮৯ সালে পাঁচ সেটের সেই ‘ম্যারাথন’ লড়াইয়ে বরিস বেকার হারিয়েছিলেন ইভান লেন্ডলকে।

টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে দীর্ঘতম ফাইনালের জন্ম পাঁচ বছর আগে। ২০০৮ সালে চার ঘণ্টা ৪৮ মিনিটে রজার ফেদেরারকে হারিয়ে জীবনের প্রথম উইম্বলডন জিতেছিলেন রাফায়েল নাদাল।

সব মিলিয়ে উইম্বলডনের দীর্ঘতম ম্যাচটি হয়েছিল ২০১০ সালে। প্রথম রাউন্ডে জন ইসনার ও নিকোলাস মাহুতের সেই ম্যাচ শেষ হয়েছিল ১১ ঘণ্টা ৫ মিনিট পর! অবিশ্বাস্য শেষ সেটে ইসনার জিতেছিলেন ৭০-৬৮ গেমে!