২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় বাংলাদেশের দাবাড়ুরা পঞ্চম

দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান ইনডোর গেমসের র‌্যাপিড দাবায় বাংলাদেশ একাদশ হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

প্রতিযোগিতার পাঁচটি রাউন্ডে বাংলাদেশ দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে এবং অন্যটি ড্র করেছে।

শুক্রবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডে বাংলাদেশ জাপানকে ৩.৫-০.৫ পয়েন্ট হারিয়েছে, চতুর্থ রাউন্ডে ভারতের কাছে ০.৫-৩.৫ পয়েন্ট হেরে গেছে এবং পঞ্চম রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে।

এর আগে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে থাইল্যান্ডকে হারালেও প্রথম রাউন্ডে ১-৩ পয়েন্টে চীনের কাছে হেরে যায়।

এই প্রতিযোগিতায় চীন সোনা, ভারত রুপা এবং ভিয়েতনাম ব্রোঞ্জ পদক জিতেছে।