২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় অ্যাথলেটিক্সে আরেকটি ব্যর্থ দিন

ভারতের পুনেতে এশীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনটাও ভালো কাটেনি বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার মহিলাদের ৪০০ মিটার দৌড়ে হিটে বাদ পড়ে গেছেন জাকিয়া সুলতানা। এক নম্বর হিটে ছয় জনের মধ্যে তার অবস্থান সবার নিচে। দুই হিট মিলিয়ে ১২ জনের মধ্যে হয়েছেন একাদশ।

আগের দিন পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদও হিটে বাদ পড়ে যান। অন্য প্রতিযোগী আবু রায়হান ফিনিশিং লাইনই অতিক্রম করতে পারেননি।