নিয়াজের হার, সাগরের ড্র
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান ইনডোর গেমসের দাবায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ড্র করলেও হেরে গেছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।
সাগর ড্র করেছেন মিয়ানমারের ফিদে মাস্টার ও জাওয়ের সঙ্গে। আর নিয়াজ হার মেনেছেন ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার এনগুয়েন হোয়ার কাছে।
নিয়াজ-সাগর দুজনেরই সংগ্রহ আড়াই পয়েন্ট করে।
মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক মাস্টার আলজারুনি খালউদকে এবং শারমীন সুলতানা শিরিন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার এসডি রানাসিংকে হারিয়েছেন।
