চার ক্রীড়া সাংবাদিককে সম্মাননা
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে চার ক্রীড়া সাংবাদিক-লেখককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।
মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে এক অনুষ্ঠানে বিমান ভট্টাচার্য, মঞ্জুরুল হক, মোহাম্মদ সেলিম ও মোস্তফা কামালকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস।
ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা মামুন।
