২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবল লিগে গ্রেগরিয়াস চ্যাম্পিয়ন

প্রিমিয়ার বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে গ্রেগরিয়াস। সোমবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে ফাইনালে পরিণত লিগের শেষ ম্যাচে তারা ঢাকা গ্ল্যাডিয়েটরকে ৮২-৬০ পয়েন্টে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

গ্রেগরিয়াসের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর রানার্স আপ হয়েছে।

বাস্কেটবল লিগে এটা গ্রেগরিয়াসের দ্বিতীয় শিরোপা। ২০১০ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। গত দুই বছর হয়েছিল রানার্স আপ।

লিগে তৃতীয় ও চতুর্থ হয়েছে ধূমকেতু ও ঈগলস।