২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে সেরেনারও বিদায়

উইম্বলডনে ‘নক্ষত্র’ পতন চলছেই। এবার হেরে গেছেন মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jul 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সদ্য ফ্রেঞ্চ ওপেন বিজয়ী এবং উইম্বলডনে পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জার্মানির ২৩তম বাছাই স্যাবাইন লিসিচকি। দুই ঘন্টা চার মিনিট স্থায়ী লড়াইয়ের ফলাফল ৬-২, ১-৬, ৬-৪।

ক্যারিয়ার-সেরা টানা ৩৪ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া সেরেনার সর্বশেষ ৭৬ ম্যাচে এটা মাত্র চতুর্থ হার।

মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা আগেই পরাজিত। এবার সেরেনাও হেরে যাওয়ায় মহিলা এককের প্রথম তিন বাছাইয়ের আর কেউ রইলেন না। পুরুষ একক থেকেও রজার ফেদেরার ও রাফায়েল নাদাল বিদায় নেয়ায় টেনিসের সবচেয়ে মর‌্যাদার টুর্নামেন্ট এবার অনেকখানি ম্লান।

সেরেনা ব্যর্থ হলেও ষষ্ঠ বাছাই চীনের লি না এবং অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

পুরুষ এককে কোনো অঘটন ঘটেনি। শেষ আট নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে, চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও অষ্টম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রো।