কোরিয়ায় নিয়াজ-সাগরের জয়
দক্ষিণ কোরিয়ার ইনচনে রোববার থেকে শুরু হওয়া এশিয়ান ইনডোর গেমসের দাবায় জয় পেয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।
প্রথম রাউন্ডে নিয়াজ ম্যাকাওয়ের চেলিস চাং জোয়েলকে এবং সাগর মালদ্বীপের আশরাফ আহমেদকে হারিয়েছেন।
মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা দক্ষিণ কোরিয়ার চো ইয়োনহিকে হারালেও ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন চীনের গ্র্যান্ড মাস্টার জোহাও জিউয়ের কাছে হেরে গেছেন।
২৬টি দেশের ১৯ জন গ্র্যান্ড মাস্টার সহ ৫০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
