২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বলের লড়াইয়ে ছয় তারকা

কনফেডারেশন্স কাপের সেরা খেলোয়াড় বা অ্যাডিডাস গোল্ডেন বল পুরস্কারের জন্য ছয় জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এই ছয় জনই সেমিফাইনালে ওঠা চার দলের খেলোয়াড়। তারা হলেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও রামোস, ব্রাজিলের নেইমার ও পলিনিয়ো, ইতালির আন্দ্রিয়া পির্লো এবং উরুগুয়ের লুই সুয়ারেজ।

কনফেডারেশন্স কাপ কাভার করা সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন।

ব্রাজিল-স্পেন ফাইনালের পর গোল্ডেন বল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় ও তৃতীয় হওয়া ফুটবলাররা পাবেন সিলভার ও ব্রোঞ্জ বল।