বার্সায় নেইমারের প্রথম ‘প্রতিপক্ষ’ সান্তোস
সাবেক ক্লাব সান্তোসের বিপক্ষে বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।
আগামী ২ অগাস্ট ঘরের মাঠ নিউ ক্যাম্পে হোয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ সান্তোস। বার্সার মৌসুম-সূচক এই প্রীতি ম্যাচে নেইমারের খেলার জোরালো সম্ভাবনা।
এরপর সান্তোসের মাঠেও একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন ও ব্রাজিলের দুই পরাশক্তি।
স্প্যানিশ লা লিগার আগামী মৌসুম শুরু হবে ১৭ অগাস্ট থেকে। তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রথম প্রীতি ম্যাচ ২০ জুলাই, পোল্যান্ডের লেচিয়া দান্সকের বিপক্ষে।
