২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ক্রীড়া-উন্নয়নে আগ্রহী বেলারুশ

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেলারুশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া-উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে বেলারুশের কাছ থেকে ফুটবল-সহযোগিতা, দেশটির কোচদের চাহিদা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে।

বাফুফে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা বেলারুশের কাছ থেকে বিশেষ করে মহিলা ও বয়সভিত্তিক দলগুলোর জন্য কোচ পেতে তারা আগ্রহী।